দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বের বিভিন্ন দেশের পিএইচডি শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে প্রযুক্তিপ্রতিষ্ঠান মেটা। ‘মেটা রিসার্চ পিএইচডি ফেলোশিপ’-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা দুই বছরের পূর্ণ টিউশন ফি, বছরে ৪২ হাজার মার্কিন ডলার স্টাইপেন্ডসহ গবেষণা ও জীবনযাপনে নানা সুবিধা পাবেন। তবে এ ফেলোশিপে আবেদনের সময় শেষ হচ্ছে আগামী ২০ সেপ্টেম্বর।
স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
ফেলোশিপটি পিএইচডি অধ্যয়নের যেকোনো বর্ষের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। আবেদন মূল্যায়নের ক্ষেত্রে গবেষণা প্রস্তাবের মান, গবেষণার সম্ভাব্য প্রভাব এবং সুপারিশপত্র বিবেচনা করা হবে। ফেলোশিপ কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে দুটি সুপারিশপত্র জমা না হলে আবেদন মূল্যায়নের জন্য বিবেচনা করা হবে না।
নির্বাচিত ফেলোরা পাবেন—
—দুই বছরের পূর্ণ টিউশন ফি ও অন্যান্য একাডেমিক ফি
—বছরে ৪২ হাজার মার্কিন ডলার স্টাইপেন্ড
—জীবনযাপন ও আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের ব্যয়
—মেটার বার্ষিক ফেলোশিপ সামিটে অংশ নেওয়ার সুযোগ
—মেটার গবেষকদের সঙ্গে কাজ ও যোগাযোগের সুযোগ।
আবেদনের যোগ্যতা—
—আবেদনকারীকে অবশ্যই ফুলটাইম পিএইচডি শিক্ষার্থী হতে হবে।
—আবেদনকারীকে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত থাকতে হবে।
—আবেদনকারী যেকোনো জাতীয়তার হতে পারবে।
—আবেদনকারীকে অবশ্যই এক বা একাধিক চলমান গবেষণা প্রকল্পে জড়িত থাকতে হবে।
—আবেদনকারী যদি ইতিমধ্যে ফেসবুক থেকে অন্য কোনো অনুদান পায়, তাহলে স্বয়ংক্রিয়ভাবে এই ফেলোশিপের জন্য অযোগ্য বলে বিবেচিত হবে।
গুরুত্বপূর্ণ সময়সূচি—
আবেদন শুরু: ৩ আগস্ট ২০২৬
আবেদন শেষ: ২০ সেপ্টেম্বর ২০২৬
সুপারিশপত্র জমার শেষ সময়: ৬ অক্টোবর ২০২৬
আবেদন মূল্যায়ন শুরু: ১১ অক্টোবর ২০২৬
ফল প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৭
বিজয়ীদের আনুষ্ঠানিক ঘোষণা: ৩১ জানুয়ারি ২০২৭ এর মধ্যে
আবেদনের প্রক্রিয়া—
আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। নিজেদের গবেষণার সঙ্গে সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ গবেষণা ক্ষেত্র নির্বাচন করতে হবে। আবেদনকারীদের দুটি সুপারিশপত্র জমা দিতে হবে, যার একটি অবশ্যই গবেষণা-তত্ত্বাবধায়কের কাছ থেকে হতে হবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ—
২০ সেপ্টেম্বর ২০২৬
/অ